১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৮:৫৫ এএম BDST banglanew24
22 Sep 2012   03:16:58 PM   Saturday BdST
E-mail this

তেজগাঁয়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু


মেডিকেল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর তেজগাঁয়ে ট্রেনের ধাক্কায় নাজমুল হোসেন নান্নু (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির বন্ধু জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, আমার বাসা মিরপুরের মাজার রোডে। শুক্রবার বিকেলে  নাজমুল সিরাজগঞ্জ থেকে আমার বাসায় আসে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তেজগাঁও রেললাইন দিয়ে দুই বন্ধু হেঁটে মগবাজারে দিকে যাচ্ছিলেন।

এফডিসি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে পড়ে ছিটকে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ২০ মিনিট পর তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির নিকটতম কোনো আত্মীয় না থাকায় মেডিকেল ক্যাম্প পুলিশ বন্ধ‍ু জাহাঙ্গীরকে আটক করে রাখে।

নাজমুল হোসেন নান্নুর পিতার নাম আফজাল হোসেন। তাদের বাড়ি সিরাজগঞ্জ।
 
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা,সেপ্টেম্বর ২২,২০১২
এজেডএস/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান