৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৩:৪১ এএম BDST banglanew24
08 May 2012   02:09:05 PM   Tuesday BdST
E-mail this

নদীর ভাঙনে সীমান্ত রক্ষীরা সমস্যায়


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা) :  নদী ভাঙনের জন্য সীমান্তে নজরদারি চালাতে ও পাহারা দিতে সমস্যায় পড়েছে বি এস এফ।

বি এস এফের এক আধিকারিক এ খবর জানিয়েছেন।

তিনি জানান, বর্ষায় উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি নদীগুলো ভয়ঙ্কর আকার ধারণ করে। প্রচণ্ড স্রোতের কারণে নদীর দু’পাড়ের মাটি ভাঙছে যথেচ্ছভাবে।

শুধু মাটিই নয়- ভাঙ্গছে রাস্তা, মানুষের ঘর। সীমান্ত এলাকায় গড়ে তোলা কাঁটা তারের বেড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে।

তিনি আরো জানান, নদী ভাঙনের কারনে সমস্যায় পড়ছে বি এস এফ জওয়ানরাও। সমস্যা হচ্ছে সীমান্ত পাহারার কাজে।

ভারত বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা রয়েছে ৪০৯৬ কিলোমিটার। যার মধ্যে ২৯৮০ কিলোমিটার হচ্ছে মাটির সীমান্ত এবং ১১১৬ কিলোমিটার হচ্ছে জল সীমানা। সমস্যা হচ্ছে এই জল সীমানা নিয়েই। কারণ নদীর ভাঙনের ফলে নষ্ট হচ্ছে সীমান্তের ভূগোল।
তাছাড়া দুই দেশ যৌথভাবে ৫৪ টি নদী ব্যবহার করে।

নদীর ভাঙনের ফলে এখন বেশি সমস্যা দেখা দিয়েছে আসামের শিলচরে। সেখানকার কুশিয়ারা নদীর দুই পাড় এই বর্ষায় ব্যাপকভাবে ভাঙছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মে ৮, ২০১২
প্রতিনিধি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান