১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:৫৭ পিএম BDST banglanew24
19 Feb 2013   11:18:15 AM   Tuesday BdST
E-mail this

পঞ্চগড়ে ছাত্রশিবিরের অর্থ বিষয়ক সম্পাদক আটক


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার গ্রাম থেকে আবু হায়দার মো. সাজ্জাদ (২৫) নামে ছাত্রশিবিরের উপজেলা অর্থ বিষয়ক সম্পাদককে আটক করেছে থানা পুলিশ।

আটক সাজ্জাদ আটোয়ারী উপজেলার সাতখামার গ্রামের শামসুল ইসলামের ছেলে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বাংলানিউজকে জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে সোমবার গভীররাতে আটক করা হয়েছে।

সাজ্জাদ দীর্ঘ দিন থেকে ইসলামী ছাত্রশিবিরের বোদা উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে।

ওসি আরও জানান, নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
প্রতিবেদন: হোসেন রায়হান, সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর
মতামত জানাতে ইমেইল করুন:eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান