৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:৩২ পিএম BDST banglanew24
19 Jan 2012   03:06:26 PM   Thursday BdST
E-mail this

‘আমাদের কাছে দেড় কোটি ‘‘ডিনামাইট’’ রয়েছে’


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘আমাদের কাছে দেড় কোটি ‘‘ডিনামাইট’’ রয়েছে’
ছবি:রুবেল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘আমাদের কাছে দেড় কোটি ‘ডিনামাইট’ রয়েছে। যার কোনো শব্দ হয় না। এ ডিনামাইট বিস্ফোরিত হলে এ সরকার আর ক্ষমতায় আসতে পারবে না।’

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভরত সাধারণ বিনিয়োগকারীরা এভাবেই তাদের আক্ষেপ প্রকাশ করেন।

তবে এখানে তারা ‘ডিনামাইট’ বলতে কোনো বিস্ফোরক কিংবা আগ্নেয়াস্ত্রের কথা বলেননি। তারা বলছে পুঁজিবাজারে ৩৩ লাখ বিনিয়োগকারীর পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট প্রায় দেড় কোটি ভোটার রয়েছে। যারা এ সরকারকে পুঁজিবাজারে বিনিয়োগবান্ধব বলে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখন তারা এ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ও সিদ্ধান্তের চরম নিন্দা জানাচ্ছে।

বিনিয়োগাকারীরা বলেন, ‘এ সরকার পুঁজিবাজার থেকে সাধারণ বিনিয়োগকারীদের কষ্টের টাকা লুটে নেওয়ার জন্য কারসাজিকারীদের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। সরকার কারসাজিকারীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারছে না।’

‘সরকারের মন্ত্রীসভার সদস্যরা এক এক সময় এক এক মন্তব্য করে বাজারকে অস্থিতিশীল করে বিপুল পরিমান টাকা তুলে নিচ্ছে’ বলেন তারা।

বিনিয়োগকারীরা বলেন, ‘পুঁজিবাজারে কারসাজির জন্য আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীকে হাড়ে হাড়ে জবাব দেওয়া হবে। কারসাজিকারীরা টাকা নিয়ে বাজার ছেড়ে চলে যাচ্ছে কিন্তু আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীকে আমাদের কাছে আসতে হবে। তখন আমরা আমাদের হিসাব বুঝে নিবো।’

তারা আরও বলেন, ‘আমরা আমাদের ভিটে মাটি বিক্রি করে শেয়ারবাজারে বিনিয়োগ করেছি আর কারসাজিকারীরা তা লুটে পুটে নিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা বিনিয়োগকারীরা এর কঠোর জবাব দেব আগামী নির্বাচনে।’

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান