৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৩৫ পিএম BDST banglanew24
05 Dec 2012   09:28:23 PM   Wednesday BdST
E-mail this

একসঙ্গে চারটি রুটে ফ্লাইট চালু করবে নভোএয়ার


ইশতিয়াক হুসাইন, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
একসঙ্গে চারটি রুটে ফ্লাইট চালু করবে নভোএয়ার
ছবি: আশিক /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আকাশপথে যাত্রী সেবার দৃঢ়প্রত্যয় নিয়ে শিগগিরই দেশে অভ্যন্তরীণ ফ্লাইট শুরু করতে যাচ্ছে নতুন বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।  

এরই মধ্যে ফ্লাইট চালুর সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে নতুন এই বিমান সংস্থাটি। এ লক্ষ্যে তাদের বহরে যুক্ত হয়েছে দুটি উড়োজাহাজ।

নভোএয়ার ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট ও ঢাকা-যশোর রুটে একসঙ্গে ফ্লাইট চালু করবে। পর্যায়ক্রমে যশোর, বরিশাল, রাজশাহী এবং সৈয়দপুরেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে তাদের।

অধিকাংশ এয়ারলাইন্স লিজে আনলেও ৫০ আসনের দুটি উড়োজাহাজ নভোএয়ার এনেছে কিনে। অভ্যন্তরীণ রুটের জন্য সবচেয়ে বেশি উপযোগী টুইন জেট এমব্রয়ার ইআরজে-১৪৫ মডেলের উড়োজাহাজ দুটি সম্প্রতি ঢাকায় এসে পৌঁছেছে। ৯/১০ বছরের পুরনো ব্রাজিলের তৈরি এই উড়োজাহাজের প্রতিটির দাম পড়েছে ৭ মিলিয়ন মার্কিন ডলার। নভোএয়ার উড়োজাহাজ দুটি কিনেছে ব্রিটিশ এয়ারওয়েজের কাছ থেকে।

ফ্লাইট শুরু উপলক্ষ্যে এরই মধ্যে নভোএয়ার  ১২জন বাংলাদেশি এবং ছয়জন বিদেশি বৈমানিককে নিয়োগ দিয়েছে। সম্পন্ন হয়েছে তাদের ট্রেনিংও। এর মধ্যে বাংলাদেশি বৈমানিকদের বোয়িং ৭৬৭ এবং এমডি ৮৩ চালানোর অভিজ্ঞতা রয়েছে।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) মফিজুর রহমান বাংলানিউজকে বলেন,“ উড়োজাহাজ কেনাসহ আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এওসি (এয়ারওয়ার্দিনেস সার্টিফিকেট) পেলেই আমরা ফ্লাইট চালু করতে পারবো। তবে এটি না পাওয়া পর্যন্ত ফ্লাইট চালুর দিনক্ষণ সুনির্দিষ্ট করে বলতে পারছি না।”  

মফিজুর রহমান জানান, কলকাতা, কাঠমান্ডু, ইয়াঙ্গুন, বেঙ্গালুরু এবং চিয়াং মাইর মতো গন্তব্যের জন্য টোয়াইন জেট এমব্রেয়ার ই-১৪৫ উড়োজাহাজ খুবই উপযোগী।

এর আগে নভোএয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) পাওয়ার সঙ্গে সঙ্গে উড়োজাহাজ কেনাসহ অন্যান্য কাজ শুরু করে।

বর্তমানে দেশে ইউনাইটেড এয়ারওয়েজ ও রিজেন্ট এয়ারওয়েজ নামে দুটি প্রাইভেট এয়াররাইন্স রয়েছে। কিছুদিন আগে বন্ধ হয়ে যায় জিএমজি এয়ারলাইন্স।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১২
আইএইচ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান