১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৮:০০ এএম BDST banglanew24
03 Feb 2013   04:21:20 AM   Sunday BdST
E-mail this

সিলেটে নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাস বিস্ফোরণ, আহত ২


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের মানাউরা গ্রামে নলকূপ স্থাপন (বোরিং) করতে গিয়ে গ্যাসের বিস্ফোরণ ঘটেছে। এতে দুই শ্রমিক গুতর আহত হয়েছেন।

শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহতরা হলেন- নওয়াগাঁও গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৩৫) ও একই গ্রামের মৃত শরাফত আলীর পুত্র গেদা মিয়া (৩৮)।  

স্থানীয়রা জানান, মানাউরা গ্রামের মশাহিদ আলীর বাড়ীতে এক সপ্তাহ ধরে নলকূপ স্থাপনের জন্য একই ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের নলকূপ মিস্ত্রী আবুল কালামকে দায়িত্ব দেন। সে অনুযায়ী নলকূপ বোরিং চলে আসছে। শনিবার দুপুরে ১৮০ ফুট বোরিং করার পর হঠাৎ করে নলকূপের পাইপ থেকে এক বিকট শব্দ বেরিয়ে আসে। সাথে সাথে গ্যাসের তীব্রতা উপরের দিকে প্রায় ২০০ ফুটের উপরে উঠতে থাকে।

বিকট শব্দ শুনে এলাকার উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে এ সময় গ্যাসের তীব্রতায় আইন উদ্দিন ও গেদা মিয়ার শরীরের বেশ কয়েক জায়গায় পুড়ে যায়। তারা চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ওর্য়াড সদস্য ও আওয়ামীলীগ নেতা মদরিছ আলী বাংলানিউজকে জানান, “নন্দীরগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে গ্যাসের সংকেত পাওয়া যাচ্ছে।” সরকারি ভাবে বিষয়টি খতিয়ে দেখলে দেশ ও জাতির লাভ হতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করেন।  

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন রশিদ শাহিন বলেন, “এখানে গ্যাস আছে কি না তা খতিয়ে দেখতে জরিপ চলানো প্রয়োজন।”

বিষয়টি নিয়ে কথা বললে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, তিনিও ফোনে বিষয়টি শুনেছেন।

এ সময় তবে গ্যাসের সন্ধানে উপজেলায় বিভিন্ন স্থানে শেভরণের একটি জরিপকাজ চালানোর কথা জানান ইউএনও।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
এসএ/সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান