১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:০৯ পিএম BDST banglanew24
20 Nov 2012   11:39:40 AM   Tuesday BdST
E-mail this

তামিম পাশ, আনামুলেরও সম্ভাবনা আছে!


সেকান্দার আলী, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তামিম পাশ, আনামুলেরও সম্ভাবনা আছে!
ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: তামিম ইকবালের খেলা নিয়ে একপ্রকার সংশয় ছিলো। তাঁর বাঁহাতের কনুইতে ব্যাথা থাকায় এই সংশয়। যদিও ফিটনেস পরীক্ষায় তিনি পাশ করেছেন। তাঁর খেলার ব্যাপারে ফিটনেস কোন বাঁধা থাকছে না বলে জানান বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।   

খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামের অভিষেক টেস্টে খেলার ব্যাপারে আগে থেকেই আশাবাদী ছিলেন তামিম। এ জন্য তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হয়েছে। বেশি কিছু না, নেটে ব্যাটিং করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপরই তাকে ফিট বলে ঘোষণা করেন ফিজিও বিভাগ সিং।

ঢাকা টেস্টে ব্যাটিংয়ের সময় কনুইতে চোট অনুভব করেন তামিম। খেলা শেষে দুটো দিন বিশ্রামও পেয়েছেন বাঁহতি ওপেনার। ব্যাথাটা আগের চেয়ে কম অনুভূত হচ্ছে বলে বাংলানিউজকে জানান তিনি। সোমবার রাত ১১টার দিকে মোবাইলফোনে বলেন,‘আশা করি খেলতে পারবো। ব্যাথা অনুভব করছি না।’ মঙ্গলবারও তিনি খেলার বিষয়ে নিশ্চিত করেছেন।

বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী মঙ্গলবার বাংলানিউজকে বলেন,‘কোন আঘাত থেকে এই ব্যাথা হয়নি। অনেকদিন পর টানা কয়েকটি ইনিংসে লম্বা সময় ব্যাটিং করায় টেনিস এলবো’তে ব্যাথাটা হয়েছে। প্রথম টেস্টে সেটা অনুভব করেন তামিম।’

এদিকে প্রধান নির্বাচক আকরাম খান ঢাকা থেকে আনামুল হক বিজয়কে নিয়ে খুলনা এসেছেন মঙ্গলবার বেলা ১১টার দিকে। তামিমের বিকল্প হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে বলে বিসিবি মিডিয়া বিজ্ঞপ্তিতে জানায়। কিন্তু তামিম খেললেও অন্য কারও জায়গায় একাদশে ঢুকে পড়তে পারেন আনামুল। অনূূর্ধ্ব-১৯ দলের অধিনায়ককে খেলানো হবে কি না এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক আকরাম খান বলেন,‘কোচ এবং অধিনায়কের সঙ্গে আলাপ করে দেখি, তারা কি বলেন।’  

এ সম্পর্কে অধিনায়ক মুশফিকুর রহিম জানান,‘ও (আনামুল) যেহেতু বিকল্প হিসেবে এসেছে। নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে। টিম মিটিংয়ে কোন সিদ্ধান্ত আসলেও আসতে পারে।’

সেক্ষেত্রে তামিমের সঙ্গে আনামুলকে ব্যাটিং ওপেন করতে দেখলে অবাক হওয়ার কিছু নাই। এমনকি শাহরিয়ার নাফীসকে ওপেনিংয়ে এনে আনামুলকে তিন নম্বরের জন্য বিবেচনা করা হতে পারে।  
 
আনামুল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ খেলেছেন। ওই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনি। জাতীয় লিগেও দারুণ খেলছেন মেহেরপুর জেলার এই ক্রিকেটার। বিকেএসপির ছাত্র আনামুল খুলনা বিভাগের হয়ে চার ম্যাচে দু’টি শতক হাঁকিয়েছেন, অর্ধশতকও আছে।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান