৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৬:১১ এএম BDST banglanew24
12 Jun 2012   05:58:32 PM   Tuesday BdST
E-mail this

ক্ষুধার্ত পর্তুগালের মুখোমুখি ডেনমার্ক


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ক্ষুধার্ত পর্তুগালের মুখোমুখি ডেনমার্ক

কিয়েভ: প্রতিযোগিতায় নিজেদের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে মনোবল তুঙ্গে ডেনমার্কের। জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া ডেনিশরা। তাই বলে তাদের ছাড় দেবে না জার্মানির কাছে হেরে যাওয়া পর্তুগাল। বুধবার ক্ষুধার্ত পর্তুগিজদের মুখোমুখি হবে তারা।

ইউরো চ্যাম্পিয়নশিপের এ আসরে ‘বি’ গ্রুপে পড়েছে পর্তুগাল, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও জার্মানি। এজন্য গ্রুপটিকে আখ্যা দেওয়া হয়েছে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে। ফেভারিট নেদারল্যান্ডসকে হারিয়ে এরই মধ্যে সে বার্তা দিয়েছে ডেনমার্ক।

শক্তির বিচারে ডেনমার্কের চেয়ে এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। দুভার্গ্য, প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে দারুণ খেলেও ১-০ গোলে হেরেছে তার দল। প্রতিযোগিতার সবচেয়ে কঠিন গ্রুপে এক ম্যাচ হেরে এমনিতেই পিছিয়ে পড়েছে পর্তুগিজরা। তাই নিজেদের অবস্থান দৃঢ় করতে ডেনিশদের বিপক্ষে জয়ের বিকল্প নেই।

যাই হোক, দুটি দলের খেলার ধরন প্রায় একই রকম। দুভের্দ্য রক্ষণভাগ ও পাল্টা আক্রমণ করে প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দেওয়া। তবে মুখোমুখি চারবারের সাক্ষাতে দুইবার জিতেছে ডেনমার্ক। একটিতে জয় পেয়েছে পর্তুগাল। বাকি ম্যাচটি হয়েছে ড্র।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ১২, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান