১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:৫৬ এএম BDST banglanew24
28 Jul 2012   12:50:42 PM   Saturday BdST
E-mail this

কেনিয়ায় ভেনেজুয়েলার রাষ্ট্রদূতকে শ্বাসরোধে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কেনিয়ায় ভেনেজুয়েলার রাষ্ট্রদূতকে শ্বাসরোধে হত্যা

ঢাকা: কেনিয়ায় নিযুক্ত ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ওলগা ফনসেকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শুক্রবার রাজধানী নাইরোবিতে তার নিজ বাসভবনে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে তাকে হত্যার কারণ পরিষ্কার নয়।

নাইরোবি পুলিশ জানায়, খুন হওয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাড়িটি বৈদ্যুতিক বেড়া ‍পরিবেষ্টিত।

নাইরোবি পুলিশ কর্মকর্তা অ্যান্থনি কিবুচি সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা খবর পেয়েছি, তাকে ‍তার বাড়ির বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমরা প্রমাণ পেয়েছি।”

গত ‍১৫ জুলাই ওলগা ফনসেকা কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। ভেনেজুয়েলার কমকর্তারা জানান, ফনসেকা ছিলেন নাইরোবিভিত্তিক জাতিসংঘ অফিসে কারাকাসের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ভেনেজুয়েলা সরকার এই নির্মম হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে। সরকারের বিশ্বাস, কেনিয়ার সরকার হত্যাকারীদের দ্রুত আটক করতে সক্ষম হবে।

হত্যাকারীদের খুঁজে বের করার ব্যাপারে ভেনেজুয়েলা সব ধরনের সহযোগিতা করবে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে।

নারী কূটনীতিক ওলগা ফনসেকা তার ব্যক্তি জীবন ও পেশাদারিত্বের জন্য অত্যন্ত প্রশংসনীয় ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২

সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান