আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার বিধানসভা নির্বাচনে সোমবার কাকড়াবন-শালগড়া আসনের ৩৬ নম্বর বুথে আবার ভোট গ্রহণ চলছে।
সোমবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে এ ভোট। ভোট হচ্ছে শান্তিতেই। বেলা তিনটা পর্যন্ত ওই বুথে ভোট পড়েছে প্রায় ৮৩ শতাংশ।
১৪ ফেব্রুয়ারি সারা রাজ্যের সঙ্গে ওই বুথেও ভোট সম্পন্ন হয়। কিন্তু বুথের ভোট কাউন্ট করার ইলেক্ট্রনিক মেশিন ই ভি এম-এ কিছু গণ্ডগোল ধরা পড়ে ভোট নেওয়ার পর।
পরে এ সমস্যার ব্যপারটি জানানো হয় নির্বাচন কমিশনে। তারা বুথে আবার উপনির্বাচন করার ঘোষণা দেয়।
কাকড়াবন-শালগড়া আসনের ৩৬ নম্বর বুথে ভোটার রয়েছেন ৫১৬ জন। কিন্তু ১৪ ফেব্রুয়ারি ৪৩৬ জন ভোট দেওয়ার পর সেই ই ভি এম মেশিনে ত্রুটি ধরা পড়ে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর