খাগড়াছড়ি: জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে মঙ্গলবার দুপুরে বজ্রপাতে মঞ্জুর আলম (১৮) নামের এক যুবক মারা গেছেন।
তিনি ওই ইউনিয়নের সোবহানপুর এক নম্বর কলোনি গ্রামের মতি গাজীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে মঞ্জুর আলম পাশ্ববর্তী পাহাড়ে খড়ি আনতে যান। খড়ি নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার পুরো শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বজ্রপাতে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ১৫, ২০১২
অপু দত্ত/সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর