৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ২:৫৯ পিএম BDST banglanew24
28 Jun 2012   03:29:58 PM   Thursday BdST
E-mail this

গ্যালাক্সি ট্যাবের বিক্রি বন্ধ


সিজারাজ জাহান মিমি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গ্যালাক্সি ট্যাবের বিক্রি বন্ধ

যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১ এর বিপণন কার্যক্রম বন্ধ করা হয়েছে। স্যামসাং’র বিরুদ্ধে অ্যাপলের পেটেন্ট সংক্রান্ত মামলা দায়েরের ফলে আদালত এই সিদ্ধান্ত নেয়।

অ্যাপলের জোর দাবি, পণ্যের গঠন অবয়বের পেটেন্ট লঙ্ঘন করে স্যামসাং অ্যাপলের জনপ্রিয় পণ্য আইপ্যাডের গঠনরুপ নকল করেছে।  যেজন্য অ্যাপল বহু বিশ্লেষকগণের দারা প্রধান প্রতিপক্ষের ট্যাবলেট পণ্যটি যাচাই করে। তবে এই বন্ধের নির্দেশ গ্যালাক্সি ট্যাবের নতুন ১০.১ এর ২ সংস্করণে প্রয়োগ করা হয়নি। এই মামলার ট্রায়ালের সময়সুচী ৩০ জুলাই, ক্যালিফোর্নিয়ার আদালতে  শুরু হবে।

যুক্তরাষ্ট্রের জেলা বিচারপতি লুসি কোহ জানান, যদিও স্যামসাং’র প্রতিদ্বন্দীতা করার অধিকার আছে। তবে নীতি বহির্ভূত পণ্যের মাধ্যমে বাজার ছয়লাব করে থাকলে অন্যায়ভাবে প্রতিদ্বন্দীতা করার অধিকার নাই। পূর্বে গ্যালাক্সি ট্যাবলেট এবং স্মার্টফোনে বিধি নিষেধের ব্যাপারে বিচারক অ্যাপলের আপিল প্রত্যাখান করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রীয় আপিল কোর্ট ট্যাবলেট পিসির বিষয়টি আমলে নিয়ে অ্যাপলের আবেদন পুনরায় বিবেচনায় নেয়।

উল্লেখ্য, গত ২০১১ সালের ডিসেম্বরে অ্যাপলের অভিযোগের প্রেক্ষিতে জার্মানের আদালত স্যামসাং এর বিপরীতে পুনগঠিত  গ্যালাক্সি ১০.ওয়ানএন পণ্যে নিয়ম জারি করে। সংবাদ মাধ্যমকে দেওয়া ইমেইল বিবৃতিতে, স্যামসাং বলেন প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নিবে তারা। আগের আইন ব্যবসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করতে পারেনি।

অন্যদিকে অ্যাপলকে দোষরোপ করে বলা হয় বিভিন্ন প্রস্ততকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করছে যারা গুগলের অ্যান্ড্রুয়েড অপারেটিং সিস্টেম ট্যাবলেট এবং স্মার্টফোনে ব্যবহার করেছে। মটোরোলা, এইচটিসি এবং স্যামসাং সবাই তাদের প্যাটেন্ট নিয়ে আদালতে সত্য প্রমাণের দাবি করেছে।

এদিকে অ্যাপল ও স্যামসাং পণ্য নকল নিয়ে একে অপরকে দোষারপ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘন্টা, ২৮ জুন, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান