১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১:২৭ এএম BDST banglanew24
29 Nov 2012   10:25:58 PM   Thursday BdST
E-mail this

কুমিল্লায় এফআইসিএল-এর সব ব্যাংক হিসাব জব্দের আদেশ


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার সমবায় প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের (এফআইসিএল) সব ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আয়করের হিসাবে ব্যাপক গরমিল থাকায় জাতীয় রাজস্ব বোর্ড বৃহস্পতিবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করে।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ধারা ১১৭(৪) অনুযায়ী, ব্যাংকগুলোকে এ পরিপত্র জারি করা হয়েছে বলে জানা গেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী পরিচালক সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সেগুনবাগিচা ঢাকা থেকে গত ১৮ নভেম্বর ইস্যু করা পরিপত্রের (নথি নম্বর-০৭(১৩৪৪)-১৬৩৫/জারাবো/সিআইসি/২০১১/ ২৪১৮(১৫) এবং ০৭ (১৪৬১)-১৭৬১/এনবিআর সিআইসি/ ২০১২/২৪১৯(১৫) মাধ্যমে এফআইসিএলের চেয়ারম্যান মো. শামীম কবির ও তার মালিকাধীন প্রতিষ্ঠানের একক বা যৌথ নামে পরিচালিত রেঁনেসা এগ্রো কমপ্লেক্স প্রা. লি., এফআইসিএল ইন্টারন্যাশনাল লি., এফআইসিএল রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপারস লি., ফারইস্ট ইসলামী কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডসহ প্রতিষ্ঠানগুলোর সব হিসাব থেকে অর্থ উত্তোলন/স্থানান্তর স্থগিত কার্যকর করার জন্য ব্যাংকগুলোকে আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে এফআইসিএলের চেয়ারম্যান মো. শামীম কবির মুঠোফোনে বাংলানিউজকে বলেন, “আমাদের সব ব্যাংক হিসাব জব্দ করার জন্য ব্যাংকগুলোকে আদেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এটা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে।”

তিনি বলেন, “এক বছর আগে চৌদ্দগ্রামের একটি ব্যাংক হিসাব আমি বন্ধ করেছিলাম। ওই বিষয়টি নিয়ে কেউ হয়ত ঈর্ষান্বিত হয়ে ভুল অভিযোগ করেছেন। তবে সব ব্যাংক হিসাব জব্দের বিষয়টি আবার সুরাহা হয়ে গেছে। আশা করি, কয়েকদিনের মধ্যে এনবিআর থেকে আবার সব ব্যাংক হিসাব খুলে দেওয়ার জন্য চিঠি আসবে।”

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
প্রতিবেদন: ইমতিয়াজ আহমেদ জিতু, সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান