ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার (অব.) হান্নান শাহ’র স্ত্রী মিসেস হান্নান শাহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি খালেদা জিয়ার সঙ্গে একান্তে ৩০ মিনিট কথা বলেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কাযালয়ে দেখা করতে যান।
জানা গেছে, তিনি হান্নান শাহ’র পরামর্শে তাদের একজন বিশ্বস্ত আইনজীবী নিয়োগ দেওয়ার বিষয়ে কথা বলেছেন। আইনজীবীর নাম না জানা গেলেও ওই আইনজীবী নিয়োগের বিষয়ে খালেদা জিয়া সম্মতি দিয়েছেন বলে সূত্র দাবি করেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় হান্নান শাহ কারাগারে রয়েছেন।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মে ২৩, ২০১২
এমএম/ইএস/এনএস