নওগাঁ: ধানসহ সকল প্রকার কৃষি পণ্যের নায্যমূল্য নিশ্চিত করার দাবি ও কৃষিকাজে ব্যবহৃত উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন নওগাঁ জেলা বিএনপি।
বুধবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা বিএনপি নেতারা একটি বিক্ষিাভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্বদেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ জেলা বিএনপির সভাপতি সামসুজ্জোহা খান।
মিছিল শেষে নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।
এ সময় উপস্থিত ছিরেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক (অব.) লে. কর্নেল আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ২৩, ২০১২
শফিক ছোটন/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর