ঢাকা: আয়ারল্যান্ড সফরের জন্য নারী ক্রিকেট দলের ক্যাম্প ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক দলে রাখা হয়েছে ৩২ জনকে।
বিসিবি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার থেকে একাডেমি মাঠে নারী ক্রিকেট দলের প্র্যাকটিস হবে। সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে অনুশীলনে যোগ দিতে অনুরোধ করা হয়েছে।
ক্রিকেটাররা হলেন: সালমা খাতুন, সাথীরা জাকির জেসি, আয়শা আক্তার, পান্না ঘোষ, চম্পা চাকমা, ফারজানা হক পিঙ্কি, লতা মন্ডল, রুমানা আহমেদ, সোহেলী আক্তার, তিথি রানী, জাহানারা আলম, তাজিয়া আক্তার, সুলতানা ইয়াসমিন বৈশাখী, চামেলী খাতুন, খাদিজাতুল কুবরা, তৃপ্তি মন্ডল, শারমিন আক্তার সুপ্তা, নুঝাত তাসনিম টুম্পা, রীতু মনি, লিলি রানী, ইয়ামিম রুপা, সায়লা শারমিন, ইসমা তানজিম, নাজনিন নাহার নিমু, সানজিদা ইসলাম ময়না, শারমিন সুলতানা, সুকতারা রহমান, তুলিকা বিশ্বাস, আশা, দিথি রানী, শামিমা সুলতানা, ফারজানা আক্তার লিসা।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ৩, ২০১২
এসএ