১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:১৮ এএম BDST banglanew24
29 Jul 2012   07:58:22 PM   Sunday BdST
E-mail this

রাজিবপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সাজাই সদরপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।

আহতদের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন-বাদশা মিয়া (৩৫), আব্দুল হামিদ (৬০), আব্দুল্লাহ (৩৭), আজহার আলী (৪০), আব্দুর রহীম (৩৫), সেকান্দার আলী (৩০), মহি উদ্দিন (৩০), সুমার আলী (৩০), কমেলা বেগম (৫০), রফিকুল ইসলাম (১৫), আবু সাঈদ (৬০), শফিকুল ইসলাম (২০), আলী আকবর (৩৮) ও মজিদ ব্যাপারী (৫৮)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাত্র ৫ শতাংশ জমির জন্য রাজীবপুর উপজেলার সাজাই সদরপাড়া গ্রামের আলী আকবর ও আব্দুল মজিদ ব্যাপারীর সঙ্গে বিরোধ চলে আসছিলো। দীর্ঘদিন ধরে ওই জমি আলী আকবরের দখলে রয়েছে এবং এ বিষয়ে  আদালতে মামলাও চলছে।

রোববার সকালে আলী আকবরের লোকজন জমিতে হালচাষ করতে গেলে অপর পক্ষের আব্দুল মজিদ ব্যাপারীর লোকজন লাঠিসোটা নিয়ে বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের ১৪ জন আহত হয়।

স্থানীয়রা সকাল ১০টার দিকে আহতদের উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সরকার বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান