৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৩:০১ পিএম BDST banglanew24
18 May 2013   03:00:23 PM   Saturday BdST
E-mail this

নোভটেল থেকে মিলিয়ন ডলার মূল্যের গহনা চুরি!


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নোভটেল থেকে মিলিয়ন ডলার মূল্যের গহনা চুরি!

ঢাকা: পর্দা উঠেছে ৬৬তম কান চলচ্চিত্র উৎসবের। শুরু হতে না হতেই উত্তেজনার সূচনা হয়েছে এই উৎসবে। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটার জন্য অনেক তারকাদের জুয়েলারি লোন দেয়া হয়। এবার কড়া পাহারা সত্ত্বেও শুক্রবার সেখান থেকে চুরি হয়েছে এক মিলিয়ন ডলার মূল্যের গহনা।

জানা গেছে, নোভটেল হোটেলে ‘সুইস বিজউটির কোপারড’ এর আমেরিকান এক কর্মকর্তার রুমের একটি লকারে এই জুয়েলারি ছিল। পুলিশ রিপোর্ট অনুযায়ী, সেখান থেকে আনুমানিক ভোর পাঁচটার দিকে এ চুরির ঘটনা ঘটে। হোটেলটি উৎসবের ভেন্যু থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে অবস্থিত।

‘সুইস বিজউটির কোপারড’ কান চলচ্চিত্র উৎসবের অন্যতম স্পন্সর। প্রতি বছর এই কোম্পানি পালম ডি’অর ট্রফি ডিজাইন করে এবং তারকাদের রেড কারপেটের জন্য জুয়েলারি লোন দিয়ে থাকে।

এদিকে, গহনা চুরি হলেও পালম ডি’অর ট্রফি সুরক্ষিতই আছে বলে জানা গেছে। এই ট্রফিটি ১১৮ গ্রাম সোনার তৈরি। যার মূল্য বিশ হাজার ইউরো এবং এটি একটি দামি ক্রিস্টাল পাথরের উপর বসানো।

গত বছরও কান চলচ্চিত্র উৎসবে চুরির ঘটনা ঘটে। সেবার চার লাখ ইউরো মূল্যের চারটি ঘড়ি চুরি হয়।    

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘন্টা, ১৮মে, ২০১৩
এমকে/একেএ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান