১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৫:৩৯ এএম BDST banglanew24
03 Aug 2011   08:41:34 AM   Wednesday BdST
E-mail this

করাচিতে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩৪


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
করাচিতে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩৪

করাচি: পাকিস্তানের কারচিতে সোমবার থেকে শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গায় এ পর্যন্ত অন্ততঃ ৩৪ জন নিহত হয়েছে। করাচি পুলিশ কর্তৃপক্ষের মতে, শুধুমাত্র মঙ্গলবারই ১১ জন লোক গুলিতে নিহত হয়েছেন। এর আগের দিন নিহত হয় আরও ২৩ জন।

উদ্দেশ্যমূলক হত্যা এবং সাম্প্রদায়িক দাঙ্গায় শুধুমাত্র জুলাই মাসেই করাচিতে মানুষ মারা গেছে ২০০ জন। অস্ত্রধারী বাহিনীর মদদপুষ্ট পাকিস্তানের মূল রাজনৈতিক দলগুলোই এ ঘটনার জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। যদিও পুলিশ কর্তৃপক্ষ বলছে এসব ঘটনার জন্য বিভিন্ন সন্ত্রাসীবাহিনী দায়ী। কিন্তু নির্মম হলেও বাস্তব যে পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরীকদলগুলোকেই এ রক্তক্ষয়ী সংঘর্ষে দেখা গেছে বেশি।

স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, ‘করাচিতে সংগঠিত সন্ত্রাস এবং রক্তপাত দীর্ঘদিন স্থায়ী হচ্ছে। সরকার এ অবস্থার উন্নয়নে যা যা করা দরকার তা করবে।’

আমরা পর্যবেক্ষক বিমানকে করাচির অবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট করতে বলেছি। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই আগামীতে অ্যাকশন নেওয়া হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান