৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:১২ এএম BDST banglanew24
01 Jul 2012   04:06:37 PM   Sunday BdST
E-mail this

মাদারীপুরে একরাতে পাঁচ বাড়িতে ডাকাতি


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ হাট এলাকায় শনিবার দিনগত গভীর রাতে ৫টি বাড়িতে ডাকাতি হয়েছে।

এলাকাবাসী ডাকাতদলকে বাধা দিলে তারা একাধিক বোমার বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটায়। ডাকাতের মারধরে হাফিজ খান, মনির হোসেনসহ ৩ জন আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্তরা জানান, গভীর রাতে ২৫ থেকে ৩০ জনের ডাকাত দল ট্রলার নিয়ে হানা দেয়। তারা হবিগঞ্জ হাট এলাকার বাদশা খান, হাফিজ খান, নেহাল খান, বাচ্চু মিয়া ও চাঁন খানের বাড়ির কলাপসিবল গেট ও দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ আড়াই লাখ টাকা, ১৮ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এলাকাবাসী টের পেয়ে ডাকাতদলকে বাধা দিলে ডাকাতরা একাধিক বোমার বিস্ফোরণ ঘটনায়। গুলি বর্ষণ করে। এতে অবশ্য কেউ গুলিবিদ্ধ হয়নি। তবে ডাকাতের মারধরে হাফিজ খান, মনির হোসেনসহ ৩ জন আহত হন।

মাদারীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, রোববার সকালে সহকারী পুলিশ সুপার রাসেল শেখের নেতৃত্বে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান