৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:০৬ এএম BDST banglanew24
06 Aug 2012   06:30:19 PM   Monday BdST
E-mail this

আসছে নতুন রঙের ২০ টাকার নোট


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আসছে নতুন রঙের ২০ টাকার নোট

ঢাকা: বিশ টাকার নোট প্রচলনে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৮ আগস্ট আনুষ্ঠানিক ভাবে এটি প্রচলনে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ২০ টাকার নোটের সঙ্গে বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটের রঙ্গের ক্ষেত্রে কিছুটা মিল থাকায় নোটটি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

আর একারণে নতুন করে নোটটিতে রং পরিবর্তন করে তা বাজারে ছাড়া হচ্ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান।

তিনি বলেন, প্রচলিত ২০ টাকা ও ৫০০ টাকার নোটের আকৃতি ভিন্ন হলেও রং এ কিছুটা সাদৃশ্যের কারণে যে কোনরূপ বিভ্রান্তি নিরসনে ২০ টাকার নোটের রং এ কিছু পরিবর্তন করা হয়েছে। নোটের সামনে ও পেছনের দুই পার্শ্বে হলুদ এবং আল্পনার রং গাঢ় কমলা করে তা পুনঃমুদ্রণ করা হয়েছে ।

তিনি আরো বলেন, ২০ টাকার নতুন নোট আগামী ০৮ আগস্ট হতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা হতে প্রচলনে দেওয়া হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসসহ সকল তফসিলী ব্যাংকের কাউন্টারে পাওয়া যাবে। এর আগে প্রচলনে দেওয়া ২০ টাকার অন্যান্য নোটও যথারীতি চালু থাকবে ।   

প্রসঙ্গত ১২৭ ও ৬০ মিলিমিটার বিশিষ্ট এই নোটের এক পিঠে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি, অন্য পিঠে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের নকশা’ ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ৬ আগস্ট, ২০১২
এসএআর/এআর/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান