৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:৫৩ পিএম BDST banglanew24
29 Aug 2012   07:53:32 PM   Wednesday BdST
E-mail this

নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুন: বিএনপিকে তোফায়েল


আশরাফুল ইসলাম ও এ কে এম রিপন আনসারী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, গাজীপুর থেকে: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও গাজীপুর-৪(কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ‘‘বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমিকে প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন। আমি এই নির্বাচনে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছি।’’

তিনি বলেন, ‘‘বিএনপি এই সরকারের আমলে সকল উপ-নির্বাচনে অংশগ্রহণ করেছে। বিজয়ীও হয়েছে। তাই জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপির উচিত, কাপাসিয়া উপ-নির্বাচনেও অংশগ্রহণ করে প্রমাণ করা, জনগণ তাদের সঙ্গে আছে কি না।’’

বুধবার বিকেল সাড়ে ৩টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির সমর্থনে আয়োজিত এক কর্মিসভায় যোগদানের আগে সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক সাবেক সাংসদ আক্তারুজ্জামানসহ দলীয় নেতারা।

সিমিন হোসেন রিমির চাচা ও তাজউদ্দীন আহমেদের ভাই সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমেদ ভাতিজি রিমির বিরুদ্ধে নির্বাচন করতে মনোনয়নপত্র তুলেছেন।

এ প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘‘আজই আফছার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। আমি আশা করি, আফছার ভাই সঠিক সিদ্ধান্ত নেবেন।’’

উপ-নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রতিবন্ধকতা নেই।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমি কাপাসিয়া পাইলট স্কুলের বারান্দায় দাঁড়িয়ে থেকে তোফায়েল আহমেদকে অভ্যর্থনা জানিয়ে হলরুমে নিয়ে যান। এ সময় দলীয় শত শত নেতাকর্মী রিমির নাম ধরে স্লোগান দেন।

বিকেল ৪টায় কাপাসিয়া পাইলট স্কুলের হলরুমে সিমিন হোসেন রিমির সমর্থনে কর্মিসভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি, আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজসহ সিনিয়র নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান