 |
কুমিল্লা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও এমকে আনোয়ার এমপিসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় প্রতীকী গণঅনশন করেছে বিএনপি।
কুমিল্লা জেলা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে কুমিল্লা টাউন হল মাঠে শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ প্রতীকী গণঅনশন কর্মসূচি পালিত হয়।
বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে গণঅনশন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, যুবদল কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, উত্তর জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি মফিজ উদ্দিন ভূইঁয়া, দক্ষিণ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ।
প্রতীকী অনশনে বক্তারা, ড. খন্দকার মোশাররফ হোসেন ও এমকে আনোয়ারসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করেন।
বাংলাদেশ সময় : ১৮১৮ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: কামাল শাহরিয়ার, নিউজরুম এডিটর