পরিচালক সঞ্জয়লীলা বানসালি তার পরবর্তী ছবি ‘রামলীলা’র জন্য একটি পোস্টার প্রকাশ করেছেন সম্প্রতি। আর এ ছবিতে অভিনয় করছেন রণবীর সিং এবং দিপীকা পাড়ুকোন। ছবিটি এ বছরের ২৯ নভেম্বর মুক্তি পাবে।
এ ছবির প্রধান চরিত্রে প্রথমে কারিনা কাপুরকে নেওয়ার কথা জানা যায়। তবে পরবর্তীতে পরিচালকের নতুন সিদ্ধান্তে অভিনয় করার সুযোগ পান দিপীকা পাড়ুকোন।
এ ছবির পুরো কাহিনী শেকসপিয়ারের প্রেমের উপন্যাস ‘রোমিও এবং জুলিয়েট’ এর কাহিনীকে ঘিরে। এ ছবির জন্য বেশ ভালোভাবেই প্রস্তুত হচ্ছেন রণবীর সিং।
রণবীর বলেছেন, আমাকে এ ছবির জন্য ভিন্নভাবে তৈরি হতে বলেছেন পরিচালক। আমাকে এখানে ভিন্নভাবে দেখা যাবে এবং সেভাবেই তৈরি করছি নিজেকে। আর গানগুলোর দৃশ্যে আমাকে গুজরাটের পোশাকে দেখা যাবে।’
সূত্র : ইন্ডিয়া টুডে ডট ইন
বাংলাদেশ সময় : ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন