৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১১:২৪ পিএম BDST banglanew24
22 Jan 2013   08:38:42 PM   Tuesday BdST
E-mail this

জগদিশ মালিকে অসুস্থ বললেন সালমান!


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জগদিশ মালিকে অসুস্থ বললেন সালমান!

‘আমি ভালো আছি। আমার কিছুই হয়নি’- বললেন সেলিব্রেটি ফটোগ্রাফার জগদিশ মালি। সম্প্রতি গুজব ছড়ায় যে, তিনি মানসিকভাবে অসুস্থ। এ ঘটনায় তিনি খুবই লজ্জাজনক অবস্থার সম্মুখীন হয়েছেন।

তিনি বলেন, “আমি সুস্থ। আমার কিছুই হয়নি। আমি জানি না কে এমন গুজব ছড়িয়েছে।”

জানা গেছে, জগদিশ মালি একজন ডাইবেটিক রোগী। তাকে নিয়মিত ইনসুলিন নিতে হয়। সম্প্রতি এই ফটোগ্রাফারকে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় হাটতে দেখেছেন অভিনেত্রী মিঙ্ক । তিনি সালমান খানের কাছে এজন্য সাহায্যও চেয়েছেন।

এ বিষয়ে জগদিশ বলেন,  “আমি মিঙ্ককে চিনতে পারিনি। অন্ধকারে তার চেহারা আমি দেখিনি। এতে কী প্রমাণিত হয়, আমি মানসিকভাবে অসুস্থ? মানুষ তো কতো কিছুই দেখে। আমি নিজে একজন টেকনেশিয়ান ও শিল্পী। আমার জীবনের অর্ধেকটা সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিয়েছি। এখন এসব কথা শুনতে খুবই লজ্জা লাগে।”

তিনি আরও বলেন, “কেউ তো আমাকে জিজ্ঞেস করে না, আমি কেমন আছি! শুধু মিঙ্ক এর কথা শুনেই তারা আমাকে অসুস্থ ভাবে। খুবই খারাপ লাগছে।”

জগদিশ মালির মেয়ে অন্তরা মালি জানান, তার বাবা সুস্থ আছেন। তার কোনো সাহায্যের প্রয়োজন নেই।”

এদিকে, অন্তরা ‍মালিকে বলিউড সেলিব্রেটি সালমান খান বলেন, “তোমার বাবা রাস্তায় অর্ধনগ্ন হয়ে হাঁটেন। তাও তুমি বলবে যে, তোমার বাবা সুস্থ! তোমার বাবার সাহায্যের দরকার নেই! তাহলে আমাকে বলো, কার সাহায্যের প্রয়োজন আছে।”

জবাবে জগদিশ মালি বলেছেন, আমি জানি না সালমান কি বলতে চাচ্ছেন। তবে অন্তরা অনেক ভালো মেয়ে। সে আমার প্রতি সবসময় খেয়াল রাখে।

সূত্র: ফিল্মিক্যাফে

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
এমকে/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান