চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ-শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ সড়কে হাবিল আলী (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ধূপপুকুরে ট্রাকচাপায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিল আলী (৩০) কানসাটের শিবনারায়ণপুর গ্রামের গিয়াস আলীর ছেলে।
এলাকাবাসী বাংলানিউজকে জানায়, সোনামসজিদ-শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ধুপপুকুর এলাকায় হাবিল কলা কিনে বাইসাইকেলে করে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা সোনামসজিদগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১২৫২০) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এলাকাবাসী ট্রাকসহ চালক সুজাউদ্দিনকে আটক করে শিবগঞ্জ থানায় খবর দিলে পুলিশ সেখানে এসে ট্রাকসহ চালককে থানায় নিয়ে যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদশে সময়: ১২৪৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর