চম্পা ২৫ বছর আগে ‘ভেজা চোখ’ ছবিতে একটি হলুদ শাড়ি পড়ে অভিনয় করেছিলেন “প্রিয়া আমার প্রিয়া” গানটির সঙ্গে। ছবিতে তার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। ২৫ বছর পর আজ ২৮ জানুয়ারি সেই শাড়িটি পড়ে অভিনয় করলেন চম্পা। নবাবগঞ্জের একটি শুটিং বাড়িতে তিনি বর্তমানে শুটিং করছেন ‘সেকেন্ড ইনিংস’ নামে একটি নাটকের।
এ সম্পর্কে চম্পা বলেন ‘২৫ বছর পর এই শাড়িটি আমি আবার পড়েছি, শাড়িটি ঠিকঠাক আছে, সেই নায়কও আছে, মাঝখানে আমার জীবন থেকে অনেকগুলো বছর কেটে গেছে।’
এশিয়ান টিভির ধারাবাহিক নাটক ‘সেকেন্ড ইনিংস’ নাটকের শুটিং চলছে ঢাকার অদূরে নবাবগঞ্জে। এই নাটকটির রচনা ও পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। চম্পা ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, সাবেরী আলম, শামীমা নাজনীন, মৌসুমী হামিদসহ আরও অনেকে।
বাংলাদেশ সময় : ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৩
জিআর