৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:০৭ এএম BDST banglanew24
15 Sep 2012   04:56:10 PM   Saturday BdST
E-mail this

ফেলানী চরিত্রে ভাবনা


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফেলানী চরিত্রে ভাবনা

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত কিশোরী ফেলানীকে নিয়ে নির্মাণ হচ্ছে ডকুফিল্ম ‘ফেলানী’। এরইমধ্যে এ ডকুফিল্মের বেশ কিছু অংশের শুটিং শেষ হয়েছে। আর এ ফিল্মে ফেলানী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী ভাবনা।

এটিতে অভিনয় করা নিয়ে ভাবনা বাংলানিউজকে বলেন ,‘‘ঘটনাটা শুনে আমি খুবই অবাক হয়েছি। এই মর্মান্তিক মৃত্যুর জন্য আমাদের শোক প্রকাশ ছাড়া আর কি করার কিছুই নেই। কিছু একটা হয়তো করার আছে। আর আমি এ ডকুফিল্মের গল্প  শুনে চরিত্রটিতে কাজটা করার জন্য আরো আগ্রহ বাড়লো। নিজের তৃপ্তির জন্যও কিছু কাজ দরকার। এ কাজটি আমার তেমনই একটি কাজ।’’

গোলাম রাব্বানীর গবেষণা ও রচনায় ডকুফিল্মটি নির্মাণ করছেন ইউসুফ চৌধুরী। আগামী জানুয়ারিতে ডুকফিল্মটির উদ্বোধনী প্রদর্শনী হবে। এরই মধ্যে ফেলানীর বাড়ি কুড়িগ্রাম এবং এর সীমান্ত এলাকায় ডকুফিল্মটির শুটিং হয়েছে। এর বাকি অংশের শুটিং হবে সিরাজগঞ্জ, সাভার, এবং ঢাকার বিভিন্ন জায়গায়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান