১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:২৫ এএম BDST banglanew24
18 Jun 2012   04:45:15 PM   Monday BdST
E-mail this

চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট চালু করলো ইউনাইটেড এয়ারওয়েজ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট চালু করলো ইউনাইটেড এয়ারওয়েজ
ছবি: উজ্জল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ‘চট্টগ্রাম-কলকাতা’ ফ্লাইট চালু করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড।

সোমবার দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম।

দুপুর ১টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ৩৭জন যাত্রী নিয়ে কলকাতা ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে চট্টগ্রাম-কলকাতা আন্তর্জাতিক রুটে ইউনাইটেড এয়ারওয়েজ’র প্রথম ফ্লাইট চলাচল শুরু করে। একইদিন কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ জন যাত্রী নিয়ে বিকাল ৩টা ২০মিনিটে প্রথম ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে।

শুক্রবার, সোমবার ও বুধবার সপ্তাহে এ ৩দিন চট্টগ্রাম থেকে দুপুর সাড়ে ১২টায় কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মনজু বলেন, “চট্টগ্রাম থেকে কলকাতার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হওয়ার ফলে এ অঞ্চলের সঙ্গে যোগাযোগ আরো বাড়বে।”

এতে যাতায়াতকারীদের ভোগান্তি কমার পাশাপাশি যাত্রীদের অনেক সময় সাশ্রয় হবে বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম থেকে এ রুটে ফ্লাইট চালু করার জন্য ইউনাইটেড এয়ারওয়েজকে ধন্যবাদ জানান মেয়র।


উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড এয়ারওয়েজ’র পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) সৈয়দ খাজা জুনায়েদ বলেন, যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে চট্টগ্রাম-কলকাতা সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে।

যাত্রীদের সুবিধায় চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ইউনাইটেড এয়ারওয়েজ যাত্রীদের সবক্ষেত্রে সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত।”

চট্টগ্রামের যাত্রীদের ব্যবসা, শিক্ষা ও চিকিৎসা সুবিধায় সহায়তার জন্য ইউনাইটেড এয়ারওয়েজ চট্টগ্রাম-কলকাতা রুটে সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ইউনাইটেড এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক রুট জেদ্দা, দুবাই, মাস্কট, কুয়ালালামপুর, কাঠমুন্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কট রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ঢাকা থেকে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে।

বর্তমানে প্রতিদিন সকাল ১০টায় ঢাকা থেকে একটি ফ্লাইট কলকাতার উদ্যেশ্যে ছেড়ে যায়।

সংস্থার এজিএম (মার্কেটি সাপোর্ট অ্যান্ড পিআর) মো. কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, “চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম ওয়ানওয়ে রুটে স্পেশাল ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৩৪৫ টাকা। ঢাকা থেকে এ ভাড়া ৬ হাজার ৭৩৪টাকা।”

তিনি জানান, ২০০৭ সালের ১০ জুলাই ৩৭ আসন বিশিষ্ট ড্যাশ-৮ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে সিলেটে উদ্বোধনী ফ্লাইট চালু করে ইউনাইটেড।

ইউনাইটেডের বিমান বহরে দুটি, ড্যাশ-৮ ১০০০, দুটি এটিআর-৭২, তিনটি এমডি-৮৩ এবং দুটি এয়ারবাস-৩১০ সহ মোট ৯টি এয়ারক্রাফট রয়েছে। এছাড়া আগামী সেপ্টেম্বরে য্ক্তুরাজ্যের তৈরি ১৮ সিটের ৪টি জেটস্ট্রিম এয়ারক্রাফট যুক্ত হবে বলেও জানান তিনি।

রিয়াদ, দাম্মাম ও দোহা ফ্লাইট পরিচালনার পরিকল্পনাও রয়েছে উল্লেখ করে তিনি জানান, জুলাই মাস থেকে ঢাকা-ব্যাংকক রুটেও ফ্লাইট চালুর কথা রয়েছে।

‘ফ্লাই ইউর অউন এয়ারলাইন্স’ স্লোগান নিয়ে ২০০৭ সালে যাত্রা শুরু করে ইউনাইটেড এয়ারওয়েজ।  

বাংলাদেশ সময় : ১৬৩২ ঘণ্টা, জুন ১৮, ২০১২
এমইউ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান