১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১১:৫২ এএম BDST banglanew24
12 Oct 2012   08:17:41 PM   Friday BdST
E-mail this

আগামী সপ্তাহে ওয়ারফেইজের `সত্য’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আগামী সপ্তাহে ওয়ারফেইজের `সত্য’

হার্ডরক ব্যান্ড ওয়ারফেইজের প্রথম অ্যালবাম `আরফেইজ` বাজারে আসে ১৯৯১ সালে। এরপর পর্যায়ক্রমে বেরিয়েছে `অবাক ভালোবাসা`, `জীবনধারা`, `অসামাজিক`, `আলো` ও `মহারাজ` অ্যালবামগুলো। এবার প্রকাশ হবে তাদের নতুন অ্যালবাম `সত্য`।

`সত্য` ওয়ারফেইজের মৌলিক গানের সপ্তম একক অ্যালবাম। ওয়ারফেইজের নতুন অ্যালবাম `সত্য` গত মাসে বাংলালিংক মিউজিক স্টেশনে প্রকাশ হয়। এতে বিপুল সাড়া পাওয়া গেছে বলে জানান ব্যান্ডটির দলনেতা টিপু।

বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় আগামী সপ্তাহে এটি সিডি আকারে বাজারে আনছে ডেডলাইন মিউজিক।

জানা গেছে, আগামী ১৬ অথবা ১৭ অক্টোবর সিডি আকারে প্রকাশ হবে `সত্য`। এটি বাজারে আনছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিক। এই অ্যালবামে গান রয়েছে ৯টি। এগুলো হলো_ `আগামী`, `সত্য`, `পূর্ণতা`, `না`, `জনস্রোত`, `যেদিন`, `রূপকথা`, `প্রতীক্ষা` ও `প্রজন্ম`।

`সত্য` অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন শামস ও কমল। আর কয়েক দিন পর সিডি আকারে আসবে ৩০ বছরে পা রাখা জনপ্রিয় এই ব্যান্ডের নতুন অ্যালবামটি।

 আর ব্যান্ডের লাইনআপে ছিলেন_মিজান (ভোকাল), কমল (গিটার), অনি (গিটার), রজার (বেস), শামস (কি-বোর্ড) এবং টিপু (ড্রামস)।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান