৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:১৩ এএম BDST banglanew24
21 Dec 2012   01:26:29 PM   Friday BdST
E-mail this

প্রকৌশলবিদদের আন্তর্জাতিক সম্মেলন শুরু শনিবার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রকৌশলবিদদের আন্তর্জাতিক সম্মেলন শুরু শনিবার

চট্টগ্রাম: দেশি-বিদেশি বৈজ্ঞানিক, প্রকৌশলী ও গবেষকদের নিয়ে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শনিবার শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্মেলন।

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ তিন দিনের এ সম্মেলনের উদ্বোধন করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫তম সম্মেলন অনুষ্টিত হচ্ছে।

শুক্রবার সকালে নগরীর জিইসি মোড়ে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চবি উপাচার্য ও আয়োজক কমিটির সভাপতি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দেশি-বিদেশি গবেষক ও প্রকৌশলীদের সঙ্গে আমাদের শিক্ষার্থীরা যাতে তাদের চিন্তা-চেতনা বিনিময় করতে পারে সেজন্য এখানে ১৫তম আন্তর্জাতিক কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে।’

উপাচার্য বলেন, ‘এ সম্মেলনে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক সমস্যা এবং সমাধান নিয়ে প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী ও প্রকৌশলবিদরা তাদের গবেষণালব্ধ ধারণা দেবেন। এতে আমাদের গবেষক-শিক্ষার্থীরা ভিশন-২০২১ অর্জন করতে সক্ষম হবে।’

প্রফেসর আরিফ জানান, সম্মেলনের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রকৌশলবিদ ও গবেষকেরা তাদের ৪৯১টি প্রবন্ধ জমা দেন। এর মধ্যে সম্মেলনে উপস্থাপনের জন্য যাচাই-বাছাই করে ১২৬টি নির্বাচন করা হয়েছে।

এর মধ্যে ৯১টি প্রবন্ধের লেখক বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক। এগুলো পরবর্তীতে বই ও সিডি রমে প্রকাশ করা হবে বলে তিনি জানান।

চবি উপাচার্য বলেন, ‘এসব প্রবন্ধের নতুন ধারণা কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্টদের পেশাগত জ্ঞান বৃদ্ধি করে জাতীয় উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।’

সোমবার নগরীর ‘দি পেনিনসুলা’য় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত থাকার কথা রয়েছে বলে সংবাদ সম্মেলনে প্রফেসর আরিফ জানান।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রফেসর ড. নুরুল মোস্তফা এবং সম্মেলন আয়োজক কমিটির সদস্যসচিব প্রফেসর ড. শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশের প্রকৌশল বিজ্ঞানের শিক্ষক ও গবেষকদের নিয়ে ১৯৯৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আন্তর্জাতিক এ সম্মেলন শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২

এমবিএম/এআরএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান