৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১২:৫৭ এএম BDST banglanew24
21 Mar 2012   10:55:09 AM   Wednesday BdST
E-mail this

ব্রিটেনে বাংলাদেশি কৃতী শিক্ষার্থদের পুরস্কার প্রদান


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্রিটেনে বাংলাদেশি কৃতী শিক্ষার্থদের পুরস্কার প্রদান

মৌলভীবাজার: যুক্তরাজ্যের কার্ডিফ মেট্রোপলিটান ইউনিভার্সিটির অধীনে এমবিএ, ব্যাচেলার অফ আর্টস, মাস্টার অব সায়েন্স, ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০১২ সম্পন্ন হয়েছে।

মঙ্গল রাতে এক ই-মেইল বার্তার মাধ্যমে বাংলাদেশ কমিউনিটি নেতা গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনসুর আহমদ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছেন।

এ উপলক্ষে ওয়েলস ছাড়াও বিশ্বের ১২৫টি দেশ থেকে আগত ব্রিটেনের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যায়নরত কৃতী ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত ছিল কার্ডিফের সেন্টডেভিস হল।

চলতি বছর মৌলভীবাজারের খায়রুল আলম লিংকন, ঢাকার ফখরুল আলম, তানভীর ফেরদৌস ও ইফতেখারুল আলম, ময়মনসিংহের আরিফুল হক, ভৈরবের অনুপ কুমার সাহা, সিলেটের আবু উরাইরা ও নজরুল ইসলাম এবং রাজনগরের ফজলে রাব্বিসহ বিপুল সংখ্যক বাঙালি ছাত্র-ছাত্রী কৃতিত্বের সঙ্গে পাস করে কমিউনিটির মুখ উজ্জ্বল করেন।

অনুষ্ঠানের শুরুতেই কার্ডিফ মেট্রোপলিটান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এ জে চ্যাপম্যান কৃতী ছাত্র-ছাত্রীদের স্বাগত জানান।

পরে বাঙালি ছাত্র-ছাত্রীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি নেতা গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার জেলা ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর মনসুর আহমদসহ বাঙালি কমিউনিটির নেতরা বক্তব্য রাখেন এবং ফুলের শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

প্রতিবেদন: ফেরদৌস আহমেদ
সম্পাদনা: মামুন উর রশীদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান