৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৬:২২ পিএম BDST banglanew24
16 Jul 2012   05:07:05 PM   Monday BdST
E-mail this

পদক জয়ীদের ডোপ টেস্ট করবে কর্তৃপক্ষ


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পদক জয়ীদের ডোপ টেস্ট করবে কর্তৃপক্ষ

লন্ডন: অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি প্রতিযোগীর ডোট টেস্ট করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যদিয়ে লন্ডন অলিম্পিক হতে যাচ্ছে বৃহৎ অ্যান্টি ডোপিং অভিযান। যার তত্ত্বাবধানে থাকবেন ১৫০ জন বিজ্ঞানী।

প্রতিযোগিতার অর্ধেকের বেশি প্রতিযোগীর ডোপ টেস্ট করা হবে। এরই মধ্যে ৬ হাজার নমুনা পাঠানো হয়েছে বৈজ্ঞানীদের কাছে। মূলত ১৫০ জন বিজ্ঞানী পরীক্ষা-নিরীক্ষা করবেন প্রতিযোগীদের কাছ থেকে সংগ্রহ করা নমুনা। এছাড়া প্রতিযোগিতায় যারা পদক জিতবে তাদের ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অ্যান্টি ডোপিং অভিযান প্রচারে ‘টিম জিবি’র ব্যানারে যোগ দিয়েছেন ফিলিপ আইডো, বেথ ওয়েল, ডেভিড ওয়ের, গ্রাহাম এন্ডমন্ডস ও মারলন ডেভোনিশ। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে ৪x১০০ মিটার রিলেতে স্বর্ণ পদক জয়ী স্প্রিন্টার ডেভোনিশ বলেন, ‘অলিম্পিকে পদক জেতার অনুভূতি অন্যরকম। ডোপিং নয়; কঠোর পরিশ্রমের মধ্যদিয়ে একজন অ্যাথলেট দাঁড়ানোর সুযোগ পায় পদক জয়ের বেদিতে।’

এক হাজারের বেশি স্টাফ কাজ করবে অ্যান্টি ডোপিং ল্যাবরেটরিতে। প্রতিদিন ২৪০টি নিষিদ্ধ উপাদানের প্রায় চারশ নমুনা পরীক্ষা-নিরীক্ষা করবেন তারা।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান