১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:৩২ পিএম BDST banglanew24
13 Aug 2012   07:32:00 PM   Monday BdST
E-mail this

একসঙ্গে সনু নিগাম, জাভেদ আলী, কুমার বিশ্বজিৎ ও সামিনা


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
একসঙ্গে সনু নিগাম, জাভেদ আলী, কুমার বিশ্বজিৎ ও সামিনা

গীতিকার জুলফিকার রাসেলের আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীর সঙ্গে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সনু নিগাম, জাভেদ আলীকে নিয়ে প্রকাশিত হলো অডিও অ্যালবাম ‘পরস্পর-২’। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও জেমকন গ্র“প-এর পৃষ্ঠপোষকতায় অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীনা।

সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী সম্প্রতি রাজধানীর স্থানীয় একটি রেস্টুরেন্টে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। এসময় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, সুরকার পিলু খান, গীতিকার জুলফিকার রাসেল, অগ্নিবীনা’র কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ উপস্থিত ছিলেন।

অ্যালবামটির সবক’টি গানের রচয়িতা জুলফিকার রাসেল জানিয়েছেন, অ্যালবামে সব শিল্পী দু’টি করে গানে কণ্ঠ দিয়েছেন। বেশিরভাগ গানের কাজ হয়েছে মুম্বাইয়ের স্পেকট্রাল হারমোনি ও সরলতা স্টুডিওতে। ভারতের জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক জয় সরকার পাঁচটি গানে সুর দিয়েছেন। পিলু খান দু’টি এবং রূপঙ্কর বাগচী একটি গানে সুর দিয়েছেন। সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার ও ইন্দ্রজিৎ দে।

অ্যালবামের গানগুলো হচ্ছেÑ ‘বৃষ্টিরে’, ‘মনটা এদিক বাড়াও যদি’, ‘উড়ে যায় পাখি’, ‘দূরে গেলে’, ‘বিস্ময় বলে কিছু নেই’, ‘একটা পাখি’, ‘আমি তো কিছু বলিনি’ এবং ‘দীর্ঘ বর্ষাকাল’।

বাংলাদেশ সময় : ১৯১০ ঘন্টা, আগস্ট ১৩, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান