বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ এবারের অতিথি ব্যান্ডদল নেমেসিস।
সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে ব্যান্ড নেমেসিস-এর সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
গানের পাশাপাশি তাঁরা কথা বলবেন তাঁদের সঙ্গীতজীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের নানা পরিকল্পনা নিয়ে।
সায়েমের উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে বুধবার রাত ১১টা ২৫ মিনিটে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
এমকে