৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১২:১৯ পিএম BDST banglanew24
12 Feb 2012   06:14:46 PM   Sunday BdST
E-mail this

হতভাগ্যদের মূলস্রোতে ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম/পিআইডি

ঢাকা: হতভাগ্য ও বঞ্চিতদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। তবে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সবাইকে নিজ নিজ চেষ্টা চালিয়ে যেতে হবে। সমাজকল্যাণ মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদ রোববার রাজধানীর সমাজসেবা অধিদপ্তরে সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ  কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সুদমুক্ত ঋণকার্যক্রমকে আরও সাফল্যমণ্ডিত করতে ঋণের পরিধি বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাসিমা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজকল্যাণ সচিব রণজিৎ কুমার বিশ্বাস ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো নুরুল কবীর।

সমাজকল্যাণ সচিব বলেন, বর্তমান সমাজকল্যাণ বান্ধব সরকার দরিদ্রের ভাগ্যেন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করছে। তবে ঋণ খাত যেন গ্রহীতাদের শুধুমাত্র ঋণমুখী না করে রাখে সবাইকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে ১৯৯ জন ব্যক্তি ও সংস্থাকে ৩০ লাখ টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

পিআইডি পরিক্রমা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান