৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:৫৩ পিএম BDST banglanew24
25 Apr 2012   10:01:22 PM   Wednesday BdST
E-mail this

ঝালকাঠিতে পৌর মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠি পৌর মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বুধবার দুপুর ১২টার দিকে ঝালকাঠি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় বিবাদীরা হলেন পৌর মেয়র আফজাল হোসেন, তার ভাই আউয়াল হোসেন, মেয়রের শ্যালক সেলিম খান এবং ভাইয়ের ছেলে মুন্না।

মেয়র নির্বাচনে আফজাল হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকত আলী তালুকদারের ছেলে আমিনুল ইসলাম তালুকদার ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারক হাকিম আবু জাফর মোহাম্মদ নোমানের আদালতে এ মামলা দায়ের করেন।

বাদী মামলায় অভিযোগ করেন, গত দেড় মাস আগে তাদের ইটভাটার চৌকিদার ইয়াদ আলীর বিরুদ্ধে শিশু রানা হাওলাদার (১১) অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়। কিন্তু শহরের ডাক্তারপট্টি সড়কে মেয়রের শ্বশুরের বাড়িতে ওই শিশুটিকে লুকিয়ে রাখা হয়েছে খরব পেয়ে থানা পুলিশকে জানিয়ে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাদী ও তার ভাই মিঠু এবং ভাটার ব্যবস্থাপক ওহাব মিয়া সেখানে যান।

এ সময় মেয়রসহ অভিযুক্তরা তাদের পথরোধ করে তাদের সঙ্গে থাকা ইটভাটার শ্রমিকদের সাপ্তাহিক মজুরির জন্য বহন করা ১ লাখ ৭৪ হাজার টাকা অস্ত্রের মুখে ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে পৌর মেয়র আফজান হোসেন সাংবাদিকদের জানান, মামলার বাদী লিয়াকত আলী তালুকদারের বড় ছেলে। লিয়াকত আলীর দুই ছেলে ও তাদের দলবল মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে অপহরণ হওয়া শিশুটিকে ধরে এনে তার শ্বশুরের বাড়িতে কৌশলে ঢুকিয়ে দেয়।

রাসেল নামের সদর থানার এসআইকে আর্থিকভাবে ‘ম্যানেজ’ করে সকালে শিশুটিকে মেয়রের শ্বশুর বাড়ি থেকে উদ্ধারে নাটক করতে চাইলে স্থানীয়দের বাধার মুখে তা ব্যর্থ হয়।

নির্বাচনে হেরে গিয়ে প্রতিপক্ষ এ মিথ্যা মামলাসহ এর আগে নানা ষড়যন্ত্র করে আসছে বলে অভিযোগ করেন মেয়র।

তিনি জানান, বাদী মামলায় ঘটনার সময় সকাল সাড়ে ১০টা উল্লেখ করেছে। কিন্তু শিশু উদ্ধারের সাজানো নাটক সকাল ৮টার মধ্যে ঘটায় বাদীপক্ষ।

মামলায় উল্লেখ করা সময়ে তিনি পৌরসভায় ছিলেন বলে দাবি করেন মেয়র।

উল্লেখ্য, গত ৫ মার্চ কিস্তাকাঠি আবাসন প্রকল্প থেকে রানা (১১) নামের একটি শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় রানা বাবা শুক্কর আলী বাদী হয়ে ৯ মার্চ থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মঙ্গলবার সকাল ৮টায় মেয়রের বাসাসংলগ্ন তার শ্যালক সেলিমের বাড়ির সিঁড়ি থেকে শিশুটি উদ্ধার হয়।

শিশু অপহরণের ঘটনায় ওই দিন আড়াই ঘণ্টার ব্যবধানে মেয়র ও তার নিকটতম পরাজিত প্রার্থির ছেলে একে অপরকে অভিযোগ করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন।

এ ব্যাপারে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, মামলা হয়েছে আদালতে, আদালতের নির্দেশ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
মোঃ আঃ রহিম রেজা
সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান