৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:১৭ এএম BDST banglanew24
09 Jul 2012   09:32:33 PM   Monday BdST
E-mail this

মালয়েশিয়ায় লালটিপ ছবির আনুষ্ঠানিক মুক্তি


এম আমজাদ চৌধুরী রুনু, অতিথি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মালয়েশিয়ায় লালটিপ ছবির আনুষ্ঠানিক মুক্তি

কুয়ালালামপুর: প্যারিস ও ব্যাংককের মনোরম পরিবেশে চিত্রায়িত লালটিপ ছবির মালয়েশিয়ায় মুক্তি উপলক্ষে ৭ জুন কুয়ালালামপুরের উইশমা ফুই ছিউ হল (চায়না টাউনের সাথে) এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইমপ্রেস টেলিফিল্ম।

এ উপলক্ষে দিনব্যাপী ছিল আকর্ষনীয় বাংলাদেশি পণ্য সমাহার। শনিবার ছুটির দিন থাকায় সকলের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। মালয়েশিয়ার ইতিহাসে এই প্রথম বাংলাদেশি ছবি লালটিপ ছবি মুক্তি পায়।

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা আরো ভালো ভালো ছবি বিশ্বের দরবারে উপহার দিতে পারব। এতে করে বাংলাদেশে সুস্থ ধারার চলচ্চিত্র ফিরে আসবে। বাংলাদেশে হাই কমিশনার একেএম আতিকুর রহমান নিজেও গীতিকার হওয়ায় সাংস্কৃতিতে আলাদা একটা টান রয়েছে।

অনুষ্ঠানে দর্শকদের কৌতুহল ছিল অভিনেতা এটিএম শামছুজ্জামানকে এক নজর দেখা। মঞ্চে এটিএম  শামছুজ্জামান আসা মাত্রই করতালিতে মুখরিত হয়ে ওঠে হলরুম। তিনি বলেন, আমার দীর্ঘ অভিনয় জীবনে আমাদের একটি ছবি বিদেশের মাটিতে মুক্তি পেতে যাচ্ছে।

সত্যিই আমরা গর্বিত ও আনন্দিত। আজকে আমাদের ইমন ও কুসুম শিকদারকে বিশ্বের দরবারে পরিচয় করা লাগবে না। লালটিপের মাধ্যমে সবাই চিনবে। লাল শাড়ী ও লাল পাঞ্জাবি পড়ে ইমন ও কুসুম সিকদারের নাচে-গানে দর্শকদের হৃদয়ে ঝড়  তোলে। চমৎকার পারফর্ম সকলকে মুগ্ধ করে।

কুসুম সিকদারের ব্যবহারে কোন দর্শক অটোগ্রাফ নিতে ভুল করেনি। রিজিয়া পারভীন ও মনির খানের প্রেমিক/ প্রেমিকার অভিনয় সকলকে হতবাক করে দেয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান