৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৬:৪১ এএম BDST banglanew24
01 Jul 2012   02:02:16 PM   Sunday BdST
E-mail this

শবেবরাতে আতশবাজি ঠেকাতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শবেবরাতে আতশবাজি ঠেকাতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি: সবিতা রহমান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড. সাহারা খাতুন বলেছেন, শবে বরাতকে সামনে রেখে কেউ যেন পটকা-আতশবাজি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

রমজানের সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অসাধু ব্যবসায়ীরা যেন বৃদ্ধি না করতে পারে সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর নজরদারি করার জন্য বলা হয়েছে।  

রোববার সকার ১০টায় রাজধানীর জোয়ার সাহারা এলাকায় অবস্থিত গুলশান কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ দেশের মানুষকে অশিক্ষা থেকে মুক্ত করতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের সরকার কাজ করছে। শিক্ষার ওপর আমরা সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছি এবং কররো।

উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ছেলে-মেয়েদের সুশিক্ষিত করে গড়ে তুলুন। তা না পারলে জাতির উন্নতি হবে না।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা জাতির অগ্রসেনানি ভবিষ্যৎ কর্ণধার। তোমাদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক ভাবতেন।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অতীতের চেয়ে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আগে পাড়ায় পাড়ায় খুন হতো, এখন আর সেটা হয়নি। এই সরকার হচ্ছে জনগণের সরকার।

কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিংবডির সভাপতি সুফিয়া মেহেদির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওলাদ হোসেন ভূঁইয়া, কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন ফারুক, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর আলী, কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।  

অনুষ্ঠানে কলেজ থেকে প্রকাশিত ম্যগাজিন ‘প্রবাহ’ এর মোড়ক উন্মোচন করে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড. সাহারা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মেহেরুন্নেছা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ১, ২০১২
এএমএন/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান