নিউইয়র্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বর্তমান সরকার দলীয় শিক্ষানীতি নয়। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করছে। নতুন প্রজন্মকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলার লক্ষ্যেই প্রণয়ন করা হচ্ছে এ শিক্ষানীতি। এতে বিএনপিসহ সকল দলের সমর্থন রয়েছে। এছাড়া দেশের আলেম ওলামারাও সমর্থন দিয়েছেন এ শিক্ষানীতি।’
বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা যুবকমাণ্ডের উদ্যোগে শুক্রবার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব বলেন।
তিনি বলেন, ‘আমাদের শিক্ষানীতির মুল লক্ষ্যই হচ্ছে নৈতিক মুল্যবোধের জাগরণ ঘঠিয়ে দেশপ্রেমে উদ্ধুদ্ধ করা।’
সংবর্ধনা অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ বলেন, যারা আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কথা বলে ক্ষমতায় গিয়ে তারা একটি মাদ্রাসাও করেন নাই। অথচ আওয়ামী লীগের সময় ১ হাজার মাদ্রাসা তৈরি করা হয়েছে। যারা স্বাধীনতার বিরোধীতা করেছে। এখন তাদের বিচার হচ্ছে।
বিয়ানীবাজার প্রবাসীদের এলাকা হিসেবে পরিচিত ওজনপার্কে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা তজম্মুল আলী।
বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, মে ২৭, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর