১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১১:৩৮ এএম BDST banglanew24
29 Jun 2012   07:00:24 PM   Friday BdST
E-mail this

বিয়ে করলেন ধর্মেন্দ্র-হেমা কন্যা এষা দেওল


মুম্বাই সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিয়ে করলেন ধর্মেন্দ্র-হেমা কন্যা এষা দেওল

মুম্বাই: পরিণয়সূত্রে আবদ্ধ হলেন ধর্মেন্দ্র-হেমার বড় কন্যা বলিউডের নায়িকা এষা দেওল।

শুক্রবার মুম্বাইয়ের বিখ্যাত ইসকন মন্দিরে দক্ষিণ ভারতীয় রীতি মেনে এষা গাঁটছড়া বাধলেন বিশিষ্ট শিল্পপতি ভরত তখতানির সঙ্গে।

লাল-সোনালি জমকালো কাঞ্জিভরম, ভারী সোনার গয়না, দুহাত ভর্তি লালচূড়ার সাজে অপরূপ এষার বিয়েতে বসেছিল চাঁদের হাট। মা হেমা, বোন অহনা সকলেই সেজেছিলেন দক্ষিণ ভারতীয় স্টাইলে।

বৈজয়ন্তী মালা, মনোজকুমার, স্বস্ত্রীক রমেশ সিপ্পি, শত্রুঘ্ন সিন্হা, বিনোদ খান্না, অনু মালিক, মনোজ কুমার, ফারদিন খান সকলেই এসেছিলেন এষাকে শুভেচ্ছা জানাতে।

আর সকাল থেকেই ছেলে অভিষেককে নিয়ে অনুষ্ঠানে হাজির বিগ বি অমিতাভ বচ্চন।

উল্লেখ্য, এ বিয়েতে এষার ভাই বলিউডের নায়ক সানি ও ববিকে এদিনও দেখা না গেলেও, আদরের বোনের বিয়েতে সকাল থেকেই ছিলেন তার চাচাতো ভাই অভয় দেওল।

তবে এমন চাঁদ তারার হাটেও শাশুড়ি হেমাই কিন্তু এদিনের অনুষ্ঠানের ড্রিমগার্ল।

এদিন সাদা ঘোড়ায় চেপে এসে হাজির হন বর ভরত তখতানি৷ আর বিয়ে শেষে নিজেই গাড়ি চালিয়ে নতুন বউকে শ্বশুরবাড়ি নিয়ে গেলেন ভরত। শনিবারই তাদের রিসেপশন পার্টি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ২৯, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান