৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:৩১ এএম BDST banglanew24
17 Jun 2012   01:11:19 PM   Sunday BdST
E-mail this

মাটিরাঙ্গায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি গ্রামে ফরিদের বিরুদ্ধে স্ত্রী আমেনা খাতুনকে (২৪) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
 
দাম্পত্য কলহের জের ধরে শনিবার রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ মাস আগে বেলছড়ির উত্তরপাড়ার রফিকুল ইসলামের ছেলে ফরিদের সঙ্গে একই গ্রামের কাশেম সওদাগরের মেয়ে আমেনা খাতুনের বিয়ে হয় ।

বিয়ের পর থেকেই ফরিদ যৌতুকের দাবিতে আমেনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। এ নিয়ে সামাজিকভাবে কয়েকবার সালিশের ব্যবস্থা করেও কোনো কাজ হয়নি।

তাদের ধারণা, যৌতুকের দাবি পূরণ করতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ধরে ফরিদ তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছেন।
 
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউছুফ মিয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ১৭, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান