৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:০২ এএম BDST banglanew24
16 Jun 2012   05:28:47 PM   Saturday BdST
E-mail this

সৌদি যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ মারা গেছেন


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সৌদি যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ মারা গেছেন

ঢাকা: সৌদি রাজতন্ত্রের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ আল সৌদ শনিবার মারা গেছেন। গত বছরই ৭৮ বছর বয়সী এই যুবরাজকে সৌদি সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তার মৃত্যুর খবর প্রচার করা হয়।

মাত্র ২০ বছর বয়সেই রিয়াদের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নায়েফ বিন আব্দুল আজিজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পূর্ব পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন।

১৯৭৫ সালে তার ভাই যুবরাজ ফাহাদ সিংহাসনে আরোহণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেন আবদুল আজিজ।

সৌদি সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে জানানো হয় যুবরাজ সৌদি আরবের বাইরে মারা গেছেন।পবিত্র মক্কা নগরীতে জানাজা অনুষ্ঠানের পর তাকে দাফন করা হবে বলে। তবে তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি রাষ্ট্রীয় গণমাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ১৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান