ঢাকা: সৌদি যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী নায়েফ বিন আব্দুল আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সৌদি আরব সফররত খালেদা জিয়া শনিবার আব্দুল্লাহ বিন আব্দুল আজিজকে দেওয়া এক শোকবার্তায় বলেন, ‘নায়েফের মৃত্যুতে বাংলাদেশ এক বিশ্বস্ত বন্ধু হারালো।’
শোকবার্তায় আরো বলা হয়, খালেদা জিয়ার পক্ষ থেকে রিয়াজ রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার অনুষ্ঠেয় মরহুমের জানাজায় শরিক হবে। এ দলে আরো থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, সৌদি আরবে চেয়ারপারসনের বিশেষ দূত এনামুল হক চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুন ১৬, ২০১২
এমএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর