৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১১:০৯ পিএম BDST banglanew24
18 Feb 2013   05:10:46 AM   Monday BdST
E-mail this

সাভারে ছিনতাইকৃত মাইক্রোসহ আটক ১, চালক উদ্ধার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে ছিনতাই করা মাইক্রোবাসসহ গাড়ি ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার মধ্যরাতে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে ওই ছিনতাইকারীকে আটক করে পুলিশ। এসময় মাইক্রোবাস চালক আব্দুর রশিদকে (২২) গাড়ির ভেতর থেকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

আটকের নাম তোফাজ্জল হোসেন (৩৫)। সে বরগুনাজেলার সদর থানার বুলবুনিয়া গ্রামের ইউসুখ খার ছেলে।  

পুলিশ সূত্রে জানা যায়, মাইক্রোবাস চালক আব্দুর রশিদকে শনিবার রাতে ঢাকার ফার্মগেট এলাকা থেকে উত্তরা এয়ারপোর্টে যাওয়ার কথা বলে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য যাত্রী বেশে তার গাড়িতে ওঠে।

পরে উত্তরায় পৌঁছানোর আগ মুহূর্তে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত পা বেঁধে গাড়ির পেছনের ছিটে ফেলে রাখে গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্যরা।

এদিকে মধ্যরাতে চালককে হাত-পা বাধা অবস্থায় সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনের জঙ্গলে ফেলে দেওয়ার জন্য নিয়ে গেলে টহলরত হাইওয়ে পুলিশের সন্দেহ হয়।

এ সময় হাইওয়ে পুলিশ গাড়িটিকে থামার জন্য সংকেত দিলে গাড়িটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে হাইওয়ে পুলিশ মাইক্রোটিকে ধাওয়া করে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে ওই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, মধ্য রাতে মাইক্রোবাসটি দেখে আমাদের সন্দেহ হওয়ায় গাড়িটি থামার জন্য সংকেত দেই। এসময় গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ওই ছিনতাইকারীকে আটক করা হয়।

বাংলাদেশ সময়:০৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
ওমর ফারুক/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান