১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:১৯ পিএম BDST banglanew24
17 Jun 2012   10:53:38 AM   Sunday BdST
E-mail this

সৌদি যুবরাজের শেষকৃত্য, মক্কার পথে পররাষ্ট্রমন্ত্রী


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সৌদি যুবরাজের শেষকৃত্য, মক্কার পথে পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: সৌদি যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজের শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিতে সৌদি আরব গেছেন পররাষ্ট্রমন্তী ডা. দীপু মনি।

রোববার সকাল আটটা ৪০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হন। প্রথমে তাকে বহনকারী ফ্লাইটটি জেদ্দায় অবতরণ করবে। এরপর গাড়িতে মক্কায় যাবেন পররাষ্ট্রমন্ত্রী।

আগামী ১৯ জুন তার দেশের ফেরার কথা রয়েছে।

গত শনিবার ৭৯ বছর বয়সী সৌদি যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজের মৃত্যু হয়।

রাজকীয় আদালতের বরাত দিয়ে আল-এখবারিয়াহ টেলিভিশন জানায়, সম্প্রতি চিকিৎসার জন্য সৌদি আরব ছাড়েন যুবরাজ নায়েফ। দেশের বাইরে অবস্থানকালেই তার মৃত্যু হয়।

রোববার বাদ মাগরিব পবিত্র মক্কা নগরে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

গত বছরের অক্টোবরে তৎকালীন সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজের মৃত্যু হলে নায়েফ বিন আবদুল আজিজ তাঁর স্থলাভিষিক্ত হন। নায়েফ সৌদি আরবের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

সৌদি রাজপরিবারের উত্তরাধিকার নির্বাচন সাবেক বাদশা আবদুল আজিজ ইবনে সৌদের বংশপরম্পরায় চলে আসছে। সাবেক এই বাদশা ১৯৩২ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত তাঁর শাসনামলে আধুনিক সৌদি আরবের গোড়াপত্তন করেন।

ধারণা করা হচ্ছে, নায়েফের ছোট ভাই প্রিন্স সালমান পরবর্তী সৌদি যুবরাজ হবেন। সালমান বর্তমানে রিয়াদের গভর্নর।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জুন ১৭, ২০১২
কেজেড/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান