৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৫:১০ এএম BDST banglanew24
11 Jun 2012   09:36:42 PM   Monday BdST
E-mail this

মিসরের হোসনি মোবারকের স্বাস্থ্যের অবনতি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিসরের হোসনি মোবারকের স্বাস্থ্যের অবনতি

ঢাকা: সোমবার মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে। মিসরীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, মোবারক এখন ঘুমে অচেতন, তিনি কয়েকবার জ্ঞান হারিয়েছেন এবং তাকে শিরার মাধ্যমে তরল খাদ্য দেওয়া হচ্ছে।

গত বছরের ফেব্রুয়ারিতে বিপ্লবের সময় বিক্ষোভকারীদের হত্যা, নির্যাতন এবং সহিংসতা ঠেকাতে ব্যর্থতার দায়ে হোসনি মোবারককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গত ২ জুন রায়ের দিনই সর্বশেষ জনসমক্ষে আসেন তিনি। এখন তাকে তোরা জেল হাসপাতালে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা ওই হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, তার হৃদপিণ্ডের গতি ফেরাতে দুইবার ডিফাইব্রিলেটর ব্যবহার করতে হয়েছে।

তবে ৮৪ বছর বয়সী এ সাবেক প্রেসিডেন্টের হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়েছিল কি না বা তার হৃদস্পন্দন অনিয়মিত কি না সে ব্যাপারে কিছু বলেননি কর্মকর্তারা। তারা শুধু বলেছেন, মোবারক এখন ঘুমে অচেতন। সোমবার তিনি তিনবার জ্ঞান হারিয়েছেন।

অবশ্য মোবারক ঘুমিয়ে থাকা এবং অজ্ঞান অবস্থা গত রোববার থেকেই চলছে বলে জানা যায়। সোমবার তিনি কোমায় গেছেন এমন খবর প্রত্যাখ্যান করেছেন কর্মকর্তারা।

এদিকে নাম প্রকাশ না কারা শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, মুমূর্ষু বাবার পাশে দুই ছেলে গামাল এবং আলা আছেন।

মোবারকের এই দুই ছেলেও তোরা কারাগারে বন্দি আছেন। তাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। শিগগির তাদের আদালতের সামনে হাজির করা হবে।

মিসরীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুসারে, গত রোববার থেকেই মোবারকের স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছে। এদিন কারাগারে স্ত্রী সুজান তার সঙ্গে দেখা করেছেন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুন ১১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান