১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৬:০২ এএম BDST banglanew24
19 Aug 2012   04:00:39 AM   Sunday BdST
E-mail this

কুমিল্লা নগরসহ ১৬ উপজেলায় ১৬৭টি ঈদের জামাত


কাজী এনামুল হক, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: ঈদকে সামনে রেখে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ পুরো ঈদগাহ মাঠে সামিয়ানা ও আলোকসজ্জা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

এবার কুমিল্লা নগরসহ ১৬টি উপজেলার ১৬৭টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এছাড়া ঈদ উপলক্ষে এসব মসজিদ ও ঈদগাহে চলছে শেষ মুহূর্তের পরিষ্কার-পরিচ্ছন্নতা আর রং দেওয়ার কাজ।

ঈদগাহ মাঠে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি নিশ্চিত করতে এবং নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করার জন্য জেলা প্রশাসন প্রয়োজনীয় কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, জানিয়েছে প্রশাসন।

এবিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বাংলানিউজকে জানান, নগরবাসীর জন্য কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সামিয়ানা, দু’পাশে ওজুর ব্যবস্থাসহ গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে।
 
কুমিল্লা বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার সেতুবন্ধন স্থানে ঐতিহাসিক দরিয়ার পাড় ঈদগাহে জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদগাহ কমিটির সভাপতি আবদুল জলিল ভুঁইয়া বাংলানিউজকে জানান, ঈদের দিন সকাল ৯টায় দরিয়ার পাড় ঈদের জামাত পরিচালনা করবেন পীর সাহেব সুলতান আহমেদ।

ঐতিহ্যবাহী ঈদগাহে খোলা মাঠের ঘাসে ঈদের নামাজ পড়তে দূর-দূরান্ত ও জেলার বাইরে থেকেও মুসল্লিরা ঈদের নামাজ পড়তে আসেন। প্রায় লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটবে বলে জানান তিনি।

এছাড়া নগরের পুলিশ লাইনস ঈদগায় সোমবার সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত পরিচালনা করবেন মাওলানা সাইয়্যেদ ফখরুদ্দিন আল রাজী, কাপ্তান বাজার ঈদগাহে নামাজ সকাল ৯টায় ইমামতি করবেন হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ। চকবাজার আলিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে ঈদের নামাজ সকাল ৯টায়। এতে ইমামতি করবেন মাওলানা নজরুল ইসলাম, গুধিরপুকুর পাড় ঈদগাহে ঈদের নামাজ সকাল ৯টায় এতে ইমামতি করবেন মাওলানা মো. নুরুল হুদা, সকাল ১০টায় কুমিল্লা মডার্ন হাইস্কুল মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
 
এদিকে, নগরের অন্যান্য ঈদের জামাতগুলোর মধ্যে সকাল সাড়ে ৮টায় দক্ষিণ চর্থা কালু মিয়ার মসজিদ, রানীর বাজার জামে মসজিদ, মুরাদপুর জানু মিয়ার মসজিদ, ঠাকুরপাড়া জামে মসজিদ, সকাল ৯টায় কালিয়াজুরী জামে মসজিদ, শুভপুর শাহী বায়তুল মামুর জামে মসজিদ, অশোকতলা জামে মসজিদ, সোয়া ৯টায় চানপুর ঈদগাহ ময়দান, সাড়ে ৯টায় চানপুর ফেরিঘাট মসজিদ, হযরত গাউছিয়া জামে মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে।
 
এছাড়া কুমিল্লার সদর দক্ষিণ, বরুড়া, চান্দিনা, দেবিদ্বার, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা, মুরাদনগর, বুড়িচং, ব্রাহ্মণপাড়াসহ ১৬টি উপজেলায় ঈদগাহ, মসজিদসহ ১৬৭টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান