৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ২:২৪ এএম BDST banglanew24
17 Jun 2012   11:38:51 AM   Sunday BdST
E-mail this

লন্ডন অলিম্পিক ২০১২’র টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লন্ডন অলিম্পিক ২০১২’র টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ

ঢাকা : লন্ডন অলিম্পিক ২০১২’র টিকিট বিক্রিতে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এজেন্টদের অনিয়ম সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

সাপ্তাহিক সানডে টাইমসের অভিযোগের প্রেক্ষিতে কনফারেন্স কলের মাধ্যমে নির্বাহী বোর্ডের এক জরুরী বৈঠকের আয়োজন করেছে আইওসি।

জানা যায়, অলিম্পিকের টিকিট বিক্রির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও এজেন্টরা ১০ গুণ বেশি দামে কালো বাজারে টিকিট বিক্রি করছে এ সংক্রান্ত অভিযোগ তথ্য-প্রমাণসহ দাখিল করেছে সানডে টাইমস।

সানডে টাইমসের দাবি, দু’মাস ধরে তারা প্রায় ৫৪টি দেশে তদন্ত করার পর দুর্নীতির প্রমাণ পেয়েছে।
আইওসি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগটি তারা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। ইতিমধ্যেই এ সংক্রান্ত প্রাথমিক পদক্ষেপও গ্রহণ করেছে তারা। যেকোন অনিয়মের প্রমাণ পাওয়ার সাথে সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনাল অলিম্পিক কমিটি (এনওসি) একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও কোন দুর্নীতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে জোরালো কোন পদক্ষেপ নিতে পিছপা হবে না আইওসি এমন প্রত্যয় ব্যক্ত করেছে আইওসির কর্মকর্তাবৃন্দ।

টিকিট বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখতে টিকিট বিক্রির পুরো প্রক্রিয়াটিই আবার খতিয়ে দেখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুন ১৭, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান