৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ২:৫৭ এএম BDST banglanew24
08 Aug 2012   12:56:06 AM   Wednesday BdST
E-mail this

চট্টগ্রামে ব্যবসায়ীর লাখ টাকা ছিনতাই


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা ইস্পাহানি গেইট এলাকা থেকে সালেহ আহমদ (৬৫) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারি কমিশনার মনজুর মোর্শেদ বাংলানিউজকে জানান, সালেহ আহমদ মোহরা এলাকার একটি বিভিন্ন আইটেমের ভোগ্যপণ্যের পরিবেশক কোম্পানির মালিক।

মঙ্গলবার ইফতারের পর নামাজ শেষ করে সালেহ আহমদ নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে নগরীর আন্দরকিল্লায় বাসায় ফিরতে রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় তার হাতে ছিল একটি বড় খামে নগদ প্রায় এক লক্ষ টাকা।

কালুরঘাট থেকে গণপরিবহনের একটি বাস আসার পর তিনি যখন সেটিতে উঠার চেষ্টা করছিলেন তখন এক ছিনতাইকারী পেছন দিক থেকে এসে তার খামটি নিয়ে দ্রুত পালিয়ে যান। এসময় সালেহ আহমদের চিৎকার শুনে কয়েকজন লোক ওই ছিনতাইকারীকে ধাওয়া দিলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে সালেহ আহমদ পুনরায় ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে পুলিশকে খবর দেন। এ ঘটনায় সালেহ আহমদ বাদি হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান সহকারি কমিশনার মনজুর মোর্শেদ।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘন্টা, আগস্ট ০৮, ২০১২
আরডিজি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান